
গোকুল মেধ (বেহুলার বাসর ঘর)
মহাস্থানগড় থেকে প্রায় ২ কিমি দক্ষিণ-পশ্চিমে খননকৃত স্তূপ-ভিত্তি, লোকজ কাহিনিতে 'বেহুলার বাসর ঘর'। ১৯৩৪–৩৬ সালে খননে ১৭২টি কক্ষের ধাপে ধাপে ওঠা ভিত বেরিয়ে আসে; পাশে মন্দিরের ধ্বংসাবশেষ। মহাস্থান ট্রিপের সঙ্গেই দেখে নেওয়া যায়।

